ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক: ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:৩৫ এএম আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:৫০ পিএম ২৭ বার পঠিত
ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক: ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক: ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক রাজশাহী
২৪ মে ২০২৬

ভারত সফরে এসে ইরানকে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (২৪ মে) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইরান নিজেদের জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে।

হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’–এর অংশ, যা মধ্যপ্রাচ্যে ইসরাইলবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক হিসেবে পরিচিত।

রুবিও বলেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান। এখন তারা যা করছে দেখুন— তারা বেসামরিক জাহাজ জিম্মি করে রেখেছে এবং আন্তর্জাতিক জলপথে মাইন পেতে রেখেছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।