একদিনে হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:২৩ পিএম আপডেট : ১১ মে ২০২৬, ০৫:১১ এএম ৪ বার পঠিত
একদিনে হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮

একদিনে হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮

দৈনিক রাজশাহী
১০ মে ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম সন্দেহেজন হামে এক হাজার ৫০৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০৫ জন।

 
রোববার (১০ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৫০৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০৫ জন, গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৮১৯ জন।     

১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।      

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।