আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর মতিহার এবং বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মতিহার থানার ধরমপুর পশ্চিমপাড়ার মৃত মনসুরের ছেলে মোঃ তৌহিদ (৪০) এবং বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারেরমৃত সিরাজ উদ্দিন আরনের মেয়ে ও মৃত শহিদের স্ত্রী মোসা: মাসুদা (৫০)।
পুলিশ জানায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়া থেকে তৌহিদকে এবং একই রাত ১১ টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার থেকে মাসুদাকে আটক করা হয়। গ্রেপ্তার আসামিদের হেফাজতে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি তৌহিদের বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নতুন মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন অপরাধে গ্রেপ্তার আরও ৩১
এদিকে আরএমপি’র বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টি ১৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।