হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল আরএমপি

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:২১ পিএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম ৫২১ বার পঠিত
হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল আরএমপি

হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল আরএমপি

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬


হারানো ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এসব মোবাইল ফোন হস্তান্তর করেন। 

জানা গেছে, আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোট ১০১টি হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ কমিশনার  উদ্ধার মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, বরং দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। আরএমপির ১২টি থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করেছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয়। এটি প্রমাণ করে যে পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। যার একটি উজ্জ্বল উদাহরণ হলো উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সম্মানিত নাগরিকদের সেবা দিতে সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের স্বার্থ ছাড়াই, সম্পূর্ণ বিনামূল্যে এবং জনসেবার মনোভাব নিয়েই পুলিশ সব ধরনের সেবা প্রদান করে যাবে।

মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকগণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে শুধু হারানো মোবাইল ফোনই উদ্ধার হয়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে।

আরএমপির মুখপাত্র মোঃ গাজীউর রহমান জানান, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; আরএমপির মূখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমানসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।