নগরীর ‘রাজ বেকস লাইভ বেকারী’কে ৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম ২৫ বার পঠিত
নগরীর ‘রাজ বেকস লাইভ বেকারী’কে ৫ হাজার টাকা জরিমানা

নগরীর ‘রাজ বেকস লাইভ বেকারী’কে ৫ হাজার টাকা জরিমানা

দৈনিক রাজশাহী
২৭ সেপ্টে ২০২৬

রাজশাহী মহানগরীর ‘রাজ বেকস লাইভ বেকারী’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নগরীর মহিলা কলেজ সংলগ্ন ঐ বেকারীতে রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস যৌথভাবে এই অভিযান চালায়। 

বিএসটিআই’র বিভাগীয় পরিচালক জহুরা সিকদার জানান, বেকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। এছাড়া পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল ব্যবহার করছিল না। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ফারহানা হোসেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিএসটিআই পরিচালক জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।