রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম ২৪ বার পঠিত
রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

দৈনিক রাজশাহী
২৭ সেপ্টে ২০২৬

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসিক ব্যাংক পিএলসি, আমচত্বর উপ-শাখার ব্যবস্থাপক মোঃ সহিদুজ্জামান।

রোববার দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ সহিদুজ্জামান জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ব্যাংকিং সেবা ও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় মোঃ সহিদুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশার দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সম্মান জানাতেই এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্মাননা গ্রহণকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বেসিক ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সহিদুজ্জামানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।