নাসার বাংলাদেশী বিজ্ঞানী রেজাউল হকের ইন্তেকাল

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:৪৩ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৪৫ পিএম ৩০ বার পঠিত
নাসার বাংলাদেশী বিজ্ঞানী রেজাউল হকের ইন্তেকাল

নাসার বাংলাদেশী বিজ্ঞানী রেজাউল হকের ইন্তেকাল

দৈনিক রাজশাহী
১৫ মে ২০২৬

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশী বিজ্ঞানী ড. এম রেজাউল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আমেরিকায় ইন্তেকাল করেন। ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়।

ড. এম রেজাউল হক আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছিলেন। কয়েকবছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে আমেরিকাতেই বসবাস করছিলেন।

রেজাউল হকের বাবার নাম মৃত ফহিম উদ্দিন বিশ্বাস, মা মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তাঁর বড় ভাই। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এখন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন। ড. এম রেজাউল হক মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেরিকাতেই রেজাউল হকের দাফন সম্পন্ন হবে। সেখানে আত্মীয়-স্বজনেরা রেজাউল হকের বাসায় আছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।