রাজশাহী শহরের গোয়ালঘর থেকে গরু চুরি!

দৈনিক রাজশাহী প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:১৭ পিএম আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৪৬ এএম ৫৩ বার পঠিত
রাজশাহী শহরের গোয়ালঘর থেকে গরু চুরি!

রাজশাহী শহরের গোয়ালঘর থেকে গরু চুরি!

দৈনিক রাজশাহী
১২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহ্ মুখদুম থানা এলাকার গোয়ালঘর থেকে গভীর রাতে গরু চুরি অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে শাহ্ মখদুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসা. নাসিমা।

অভিযোগ সূত্রে জানা যায়, নতুন ফুতকিপাড়া এলাকার বাসিন্দা নাসিমা ১২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, তার ৩টি গরুর মধ্যে একটি গরু নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়দের বরাত দিয়ে অভিযোগে বলা হয়, নতুন ফুতকিপাড়া এলাকার হাসিবুল, সোহেল ও আরিফের সহযোগিতায় কাশিয়াডাঙ্গা এলাকার রাকিবসহ অজ্ঞাত আরও কয়েকজন গরুটি নিয়ে যায়। অভিযুক্তদের হাতে অস্ত্র থাকায় কেউ বাধা দেওয়ার সাহস পাননি বলেও অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী মোসা: নাসিমা।

তিনি আরও জানান, গরু চুরির ঘটনার পর রাত আনুমানিক ৩টার দিকে থানায় বিষয়টি জানানো হলে ভোর ৪টার দিকে এসআই আমিরুল ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তবে অভিযুক্ত হাসিবুলের সঙ্গে কথা বললেও তাকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও লিলিহল মোড়ের রাস্তা দিয়ে গরুটি ৫ জন রাত ১টা ১৬ মিনিটে নিয়ে দেছেন বলে সেখানকার সিসিটিভির ফুটেজে দেখা যায়।

এ বিষয়ে নগরীর শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।