আরএমপির অভিযানে সাড়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম ৪৩ বার পঠিত
আরএমপির অভিযানে সাড়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার
আরএমপির অভিযানে সাড়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার | ছবি: দৈনিক রাজশাহী

আরএমপির অভিযানে সাড়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার

দৈনিক রাজশাহী
০৫ জুল ২০২৬

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাটাখালী থানার কাপাসিয়া গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়। এই গাঁজার চালান আটককে আরএমপির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধার বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালি থানার কাপাসিয়া গ্রামের মেসার্স সোহাইল ফিলিং স্টেশনের প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের ওই কলাবাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত থাকা তিনটি চটের বস্তার ৯টি পোটলায় ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পুলিশের ধারণা, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় মাদক কারবারিরা ধরা পড়ার ভয়ে গাঁজার বস্তা কলাবাগানে রেখে দেয়। কিন্তু পুলিশের উপস্থিতিতে গাঁজার বস্তা পরিত্যক্ত ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে মহানগরজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে এধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।  

 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।