বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:০৫ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:১৮ এএম ৪২ বার পঠিত
বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই
বড়াইগ্রাম (নাটোর) থানা ভবন | ছবি: সংগৃহীত

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে মহরম আলী (৩৭) নামের এক ভ্যানচালকের হাত-পা বেঁধে তাঁর ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার নগর ইউনিয়নের কয়েন-মকিমপুর গ্রামীণ সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভ্যানচালক থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহরম আলী মকিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহরম আলী ভোর সাড়ে ৪টার দিকে নিজ গ্রামের আবু হানিফের তিন মণ রসুন নিয়ে চানপুর হাটের উদ্দেশে রওনা হন। পথে সড়কের মাঝে কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিন-চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে চালক মহরম এবং রসুনের মালিক হানিফকে ভ্যানগাড়ি থেকে নামিয়ে পাশের ভুট্টাখেতে নিয়ে মারধর করে গামছা দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তারা মহরমের ভ্যানগাড়ি ও আবু হানিফের তিন মণ রসুন নিয়ে চলে যায়।

সকাল সাড়ে ৬টার দিকে খেতের পাশে গোঙানির শব্দ শুনে পথচারীরা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামি ধরতে এবং ছিনতাই করা মালপত্র উদ্ধারে কাজ শুরু করেছে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।