কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁর তিন নেতা রাজশাহীতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম ৩৭ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁর তিন নেতা রাজশাহীতে গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁর তিন নেতা রাজশাহীতে গ্রেপ্তার

দৈনিক রাজশাহী
১৩ সেপ্টে ২০২৬

রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁর তিন নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সরকার ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর থানার সুলতানপুরের দেবেন্দ্র নাথ সরকারের ছেলে, জেলার উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), মান্দা থানার তুরুকবাড়িয়ার (মন্ডলপাড়া) শমসের আলীর ছেলে, জেলার যুব-ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম (৪০), আত্রাই থানার সাহেবগঞ্জের মেহের আলী চৌধুরীর ছেলে, উপজেলা সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী বাদল (৬৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার সকলেই নওগাঁর স্থায়ী বাসিন্দা। তারা রাজশাহী শহরে অবস্থান নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে নেতাদের একত্রিত, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণসহ সরকারের ষড়যন্ত্র করছিল। প্রদীপ সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় এবং গোলাম মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী ও ঢাকার পল্টন থানায় মামলা রয়েছে। সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।