নগরীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও গাছের চারা বিতরণ
নগরীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও গাছের চারা বিতরণ
আশরাফ আলী দাতব্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং নগর সিকিউরিটি সার্ভিসের উদ্যোগ ও জাসাস মহানগর কমিটির সহযোগিতায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ফ্রি স্বাস্থ্য পরামর্শ প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় মহানগরীর অলকার মোড়স্থ রাজশাহী এসোসিয়েশন ভবনের সামনে ‘আশরাফ আলী দাতব্য প্রতিষ্ঠান’ বায়া, রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজিন করে।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি আশরাফ আলী; সহকারী এমডি আব্দুল্লাহ আল কাফি; ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ খবিরুল আলম লাল্টু, মহানগর জাসাসের সভাপতি অ্যাডভোকেট রজব আলী ও সদস্যসচিব সেলিম রেজা, প্রফেসর সাইদুল ইসলাম শহিদ, রানা মাস্টার, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ, পপুলার ইন্স্যুরেন্স কোম্পানীর জিএম প্যারামেডি, মহানগর বিএনপির বোয়ালিয়ার (পূর্ব) রুবেল ভাই ও মহানগর সিকিউরিটি সার্ভিসের প্রতিষ্ঠাতা আশরাফ আলী ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন।