বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ তুহিনকে সংবর্ধনা ও মতবিনিময়

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৩১ এএম ৩৮ বার পঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ তুহিনকে সংবর্ধনা ও মতবিনিময়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ তুহিনকে সংবর্ধনা ও মতবিনিময়

দৈনিক রাজশাহী
১০ মে ২০২৬


নবনিযুক্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন এর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ‘র) প্রধান কার্যালয়ে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) সকালে বিএমডিএ’র রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান আনুষ্ঠানিক যোগদান করেন। এরপর দুপুরে তিনি নিজস্ব সভাকক্ষে বিএমডিএ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকালে তিনি বিএমডিএ’র সরমংলা খাড়িসহ বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘সরকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাপোর্টে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এমনভাবে এগিয়ে নিতে চাই, যেমনটা সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান স্যার চেয়েছিলেন। তিনি আমার শিক্ষক, তার দেখনো পথে আমিও এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ করতে চাই। যেনো ড. আসাদুজ্জামান স্যারের মত, আমার নামটাও উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ মনে রাখে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের যেকোনো সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বিএমডিএ কর্মকর্তারা অনেক অবহেলিত এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমার কথা পরিস্কার, বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীরা দেশের জন্য কাজ করবেন, দেশকেও তাদের জন্য কাজ করতে হবে।’ 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনী সফরে এসে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষকে পূর্ণজীবন দেওয়ার কথা বলেছেন। বিএনপির সময় প্রতিষ্ঠিত হওয়ায় বিগত সরকার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশে কে আওয়ামী লীগ? কে বিএনপি? কে জামাত? কে জাতীয় পার্টি? বিভক্তির মাধ্যমে বিগত সরকার বৈষম্য সৃষ্টি করেছে। এই বরেন্দ্র কর্তৃপক্ষ নিয়েও পদে পদে বৈষম্য করেছে। যেহেতু এখানকার সফলতায় বিএনপির সফলতা জড়িত এবং এলাকার কৃষকের ভাগ্যের উন্নয়ন জড়িত, সেই জন্য বিগত ১৬ বছর দ্বি-মাতা স্বরূপ আচরণ করা হয়েছে। আমরা সেই পরিস্থিতির অবসান চাই। আমরা মনে করি বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন সকল বৈষম্য দূর করে সবগুলো কৃষি প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্র আমার সারা জীবনের অর্জন ও মেধার সবটুকু দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কাজে লাগাতে চাই। কর্মকর্ত-কর্মচারীসহ এলাকার কৃষি ও কৃষকের স্বপ্নপূরণ এবং সবার মুখে যেনো হাসি ফুটাতে চাই। কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। এ ধারণায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’

বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামাানের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জাফুরুল্লাহ, মোঃ সাইফুল ইসলাম হিরোক ও মিসেস বদরুল লাইলি। এ ছাড়াও বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যথাক্রমে মোঃ আব্দুল লতিফ, মোঃ নাজিরুল ইসলাম, মোঃ জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ; নির্বাহী প্রকৌশলী যথাক্রমে এনামুল কাদির, মোঃ আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মোঃ মোস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ, মোঃ তোফাজ্জল আলী সরকার, মোসাঃ রুবিনা খাতুন, সানজিদা খানম মলি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাহাত পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম ও রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মোঃ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ িিবএমডিএ’র সকল প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং, উপ-পরিচালক (সেবা), হিসাব নিয়ন্ত্রক প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে সংবর্ধনা ও মতবিনিময় শেষে বিএমডিএ’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য সচিব মর্যাদায় অন্যান্য সকল কর্মকাণ্ড পরিত্যাগের শর্তে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।