১৭৭ পূজামণ্ডপে রাজশাহী জেলা পরিষদের ১৪ লাখ ১০ হাজার টাকার অনুদান

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম ২৪ বার পঠিত
১৭৭ পূজামণ্ডপে রাজশাহী জেলা পরিষদের ১৪ লাখ ১০ হাজার টাকার অনুদান

১৭৭ পূজামণ্ডপে রাজশাহী জেলা পরিষদের ১৪ লাখ ১০ হাজার টাকার অনুদান

দৈনিক রাজশাহী
২০ অক্টো ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরী ও বিভিন্ন উপজেলার ১৭৭টি পূজামণ্ডপে মোট ১৪ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী জেলা পরিষদ।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে  রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপন নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এই আর্থিক অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজন ও উদযাপনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।