বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের মতবিনিময়

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম ২৪ বার পঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের মতবিনিময়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের মতবিনিময়

দৈনিক রাজশাহী
২০ অক্টো ২০২৬

বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সহজে সেচসুবিধা এবং কৃষিতে সেচব্যবস্থা আরও আধুনিক ও টেকসই করার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে সরকার। এ অঞ্চলের কৃষির উন্নয়ন ও সেচব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান গুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসব কথা বলেন। 

বিএমডিএ নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খানের মতবিনিময় সভায় সভাপতিত্বে মতবিনিময় সভায় রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষি এবং কৃষকের উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। তাই কৃষকেরা যাতে সহজে ও কম খরচে জমিতে সেচ দিতে পারেন, সে লক্ষ্যে সেচব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও বিবেচনায় নিতে হবে। 
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিএমডিএ‘র আওতাধীন সকল ডিপ টিউবওয়েল সোলারের মাধ্যমে পরিচালনা করার নিদের্শনা দিয়েছেন। সৌরবিদ্যুত ব্যবহারে করলে বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিচালন ব্যয় সাশ্রয় করা সম্ভব। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা যাবে।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ নির্দেশনার আলোকে বিএমডিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন ও ব্যবহারের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বিদ্যুতের ব্যায় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।

সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যথাক্রমে মোঃ জিন্নুরাইন খান, মোঃ শিবির আহমেদ, মোঃ তরিকুল ইসলাম; নির্বাহী প্রকৌশলী যথাক্রমে মোঃ হারুন অর রশিদ, মোঃ তোফাজ্জল আলী সরকার, এএসএম দেলোয়ার হোসেন, মোঃ আতিকুর রহমানসহ বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।