ঈদে পশ্চিমাঞ্চলে একটি স্পেশাল ট্রেন: ৯টি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:৪১ পিএম আপডেট : ২১ মে ২০২৬, ০৫:২৫ পিএম ২০ বার পঠিত
ঈদে পশ্চিমাঞ্চলে একটি স্পেশাল ট্রেন: ৯টি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ

ঈদে পশ্চিমাঞ্চলে একটি স্পেশাল ট্রেন: ৯টি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬

ঈদ-উল আযহা উপলক্ষ্যে পশ্চিমাঞ্চলের জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে চলাচল করবে একটি স্পেশাল ট্রেন। পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী ৯টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত (এক্সটা) কোচ। এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

তিনি (জিএম) জানান, ‘ঈদ-উল আযহা উপলক্ষ্যে একটি স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে চলাচল করবে। এছাড়া ৯টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত থাকবে ২টি (১টি শোভন ও ১টি এসি) করে অতিরিক্ত কোচ। ঈদের দিন রেলওয়ের কোনো সেবা চলবে না। অর্থাৎ ঈদের দিন সবধরণের ট্রেন চলাচল বন্ধ থাকবে।’

রেলওয়ে সূত্র জানায়, ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত আন্ত:নগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত থাকবে। শোভন ও এসি উভয় ধরনের কোচ ট্রেনের যাত্রী বহনের সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া অতিরিক্ত কোচ যুক্ত হবে নীলফামারী রকেট এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসেও।

সূত্র মতে, ৯টি আন্ত:নগর ট্রেনে ঈদ-উল আযহার আগে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এবং ঈদের পরে ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত একটি করে অতিরিক্ত শোভন ও এসি বগি যুক্ত থাকবে। রহনপুর-রাজশাহী-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত হবে। এছাড়া উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য দ্রুতযান, পঞ্চগড় ও একতা এক্সপ্রেস ট্রেনে ঈদের আগে ও পরে অতিরিক্ত কোচ যুক্ত থাকবে। তবে ২৭ মে পঞ্চগড় এক্সপ্রেস চলবে না (বন্ধ থাকবে)।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।