নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম ২৬ বার পঠিত
নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
২৯ সেপ্টে ২০২৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ২৭–২৮ সেপ্টেম্বর বিডিও প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুরপুর ও শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সমন্বিত পানি সম্পদ ও কঠিন  বর্জ্য ব্যবস্হাপনা পরিকল্পনা এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) এবং IWRM ও SWM পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে ইউনিয়নের পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সমস্যা চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে একটি কর্মপরিকল্পনা  করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও ইএসডিও-এর প্রতিনিধিগণ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।