কাটাখালিতে গ্রামীণের পঞ্চম চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:২৬ পিএম আপডেট : ২১ মে ২০২৬, ০৭:৩৪ পিএম ২২ বার পঠিত
কাটাখালিতে গ্রামীণের পঞ্চম চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

কাটাখালিতে গ্রামীণের পঞ্চম চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬

গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর পঞ্চম “গ্রামীণ চক্ষু হাসপাতাল, রাজশাহী”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মে) সকলে নগরীল উপকণ্ঠ কাটাখালির মাসকাটাদীঘি এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে এক অনাঢ়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন নগরী, আমের নগরী, শিক্ষা নগরী হিসেবে পরিচিত। আমরা চাই আগামীতে রাজশাহী নগরী স্বাস্থ্য নগরী হিসেবে পরিচিত পাবে। আশা করি গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান। এতে গ্রামীণ গ্রুপের কো-চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।