রাজশাহীতে বেলার বিভাগীয় তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:০৬ এএম আপডেট : ২০ মে ২০২৬, ০১:১৭ এএম ৪২ বার পঠিত
রাজশাহীতে বেলার বিভাগীয় তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে বেলার বিভাগীয় তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
১৯ মে ২০২৬

তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং আইনটির ব্যবহারিক প্রয়োগ বিষয়ে অংশীজনদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃত্বস্থানীয় ব্যক্তি, শিক্ষার্থী ও আইনজীবীসহ ২৫ জন নেন। 

প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং তথ্য অধিকার আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। 

কর্মশালায় অভিজ্ঞতা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেন বেলার কর্মসূচি ও মাঠসমন্বয়কারী এএমএম মামুন। 

তথ্য অধিকার আইনের ব্যবহার ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল উপস্থাপনা করেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নেন। তিনটি দলে তারা ভিন্ন ভিন্ন বিষয়ে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনপত্র প্রস্তুত করেন এবং তা উপস্থাপন করেন। এ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার একটি কার্যকর হাতিয়ার। এ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি হ্রাস এবং গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা সম্ভব।

বক্তারা নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন এবং আইনটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।