রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক রবিবার রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করা হয়েছে।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে চেকটি হিসাব বিভাগের কাছে হস্তান্তর করেন। শিগগিরই রাসিকের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ এবং বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২২ মে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য এ আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।