তানোরে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত
তানোরে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত
রাজশাহীর তানোরে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় সিসিবিভিওর এই সভা আয়োজন করে।
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বার্নাবাস হাসদাক। সঞ্চালক ছিলেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকতা সৌমিক ডুমরী। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা: নাসরিন আরা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: রুহুল আমিন, আবাসিক মেডিসিন অফিসার ডা: ইসরাত জেরিন, টিএফপিও মোহা: মুনসুর আলী।
অংশগ্রহণকারী ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী সুধীর সরেন, বিউটি তির্কী, জুলিতা মূর্মূ, রোজিনা মার্ডী, অতিন উরাও, রিতা টুডু, স্বপ্না হেম্ব্রম। নাগরিক প্রতিনিধি রুলফাও এর সমন্বয়কারী মো: আব্দুল ওহাব রিপন, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি মো: মিজানুর রহমান, মো: আব্দুস সবুর, মো: সারোয়ার, মনিরুজ্জামানসহ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মীরা। এছাড়া সিসিবিভিওর সমাজ সংগঠক ইমরুল সাদাত ও প্রেমচাঁদ এক্কা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনার পর সকলের সম্মত সিদ্ধান্ত গৃহিত হয় যে, কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক সচেতনতামুলক কার্যক্রম যৌথভাবে করবে রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা সংগঠন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদ, সিজি কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে অগ্রাধিকার দেয়া হবে, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে।