আরএমপির কমিশনার ও চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় : ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:২৮ এএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:০১ এএম ৪ বার পঠিত
আরএমপির কমিশনার ও চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় : ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি

আরএমপির কমিশনার ও চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় : ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি

দৈনিক রাজশাহী
০৬ জুল ২০২৬

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত, উদ্যোক্তাদের নিরাপত্তা এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে তাদের মতামত জানতে চান। এ সময় চেম্বারের নেতারা রাজশাহী মহানগরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

তবে তারা অভিযোগ করেন, ভবন নির্মাণের ক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী জোরপূর্বক নিম্নমানের নির্মাণসামগ্রী কিনতে চাপ সৃষ্টি করছে। এছাড়া কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতাও উদ্বেগজনক বলে উল্লেখ করে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ব্যবসা ও শিল্পের বিকাশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাউকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্মাণসামগ্রী কিনতে বাধ্য করতে পারবে না। এ ধরনের জবরদস্তি বা প্রভাব বিস্তারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, অপরাধে জড়িতদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি থানায় সচেতনতামূলক সভা আয়োজন এবং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সহ-সভাপতিসহ নেতৃবৃন্দ এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।