‘জুলাই সনদ, গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচার’ দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম ৩২ বার পঠিত
‘জুলাই সনদ, গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচার’ দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

‘জুলাই সনদ, গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচার’ দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
০১ আগ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে। নগরীর নিউমার্কেট থেকে শুরু গণমিছিল মনিচত্তর, আলুপট্টি, কুমারপাড়া হয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে এক পথসভায় মিলিত হয়। 

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। এতে উপস্থিত ছিলেন দলের মহানগর নায়েবে আমির অ্যাডঃ আবু মোহাম্মদ সেলিম ও ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণ সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জনগণের অধিকার, গণতন্ত্র এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। এই আন্দোলনে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেন এবং অসংখ্য মানুষ আহত হন। সেই আত্মত্যাগের প্রকৃত মূল্যায়নে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। তিনি দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের কার্যকর বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।