চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৩:২৫ পিএম আপডেট : ১৯ মে ২০২৬, ০৪:১৪ এএম ৩০ বার পঠিত
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দৈনিক রাজশাহী
১৮ মে ২০২৬

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার চারখুটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি’র একটি আভিযানিক দল চারখুটা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাদু (৪৫) কে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, চেক জালিয়াতির একটি মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার সাদুকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।