দেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শের নেতৃত্বের বিকল্প নেই: ঈশা

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৬:১৭ পিএম আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:০৫ পিএম ২৬ বার পঠিত
দেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শের নেতৃত্বের বিকল্প নেই: ঈশা

দেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শের নেতৃত্বের বিকল্প নেই: ঈশা

দৈনিক রাজশাহী
৩১ মে ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম, রাজশাহীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর রানীবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

জাতীয়তাবাদী লেখক ফোরাম রাজশাহীর সভাপতি ও রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন ও রাজশাহী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।

আরিফুল ইসলাম মারুফের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, প্রফেসর ড. ফৌজিয়া এদিব ফ্লোরা শাপলা, ড. শেখ মেহেদী মোহাম্মদ, প্রফেসর ড. দিল আরা হোসেন রুনা, প্রফেসর ড. শাহনাজ পারভীন রুমী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত ও রাজশাহী বারের যুগ্ম সম্পাদক নূর-এ কামরুজ্জামান ইরান।

প্রধান অতিথি এরশাদ আলী ঈশা বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব থেকে শিক্ষা নিতে হবে। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি সংকটময় সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিয়েছিলেন।

তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা এবং জাতীয়তাবাদী চেতনা সঠিকভাবে তুলে ধরা সময়ের দাবি। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির কল্যাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।