রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রোববার (৭ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন সমন্বয় ও সেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং সচিব সোহেল রানা প্রমুখ।
এ সময় তারা রাজশাহীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।