ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৩০ এএম আপডেট : ২১ মে ২০২৬, ০২:২৫ পিএম ৩৩ বার পঠিত
ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠপাড়া এলাকায় এক নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে পরে তা মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে কুন্দিপুর গ্রামের তিন যুবক মিলে ওই নাবালিকাকে গলায় চাকু ধরে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে হাবিলের ছেলে মিরাজ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় আব্দুস সামাদের ছেলে পলাশ নিজের মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে এবং হোসেনের ছেলে জনি পাহারার দায়িত্বে ছিল।

ঘটনার দীর্ঘদিন পর সম্প্রতি ধর্ষণের সেই ভিডিওটি বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে।

গত বুধবার সন্ধ্যায় দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী পলাশ এবং সহযোগী জনিকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল অভিযুক্ত মিরাজ এখনো পলাতক।

এদিকে, স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার নামে গ্রামের কাদেরের ছেলে আব্দুল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানার আওতাধীন হওয়ায় মামলাটি সদর থানায় করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের সেখানে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মূল অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।