গোদাগাড়ী ইউনিয়নে গ্রাম আদালতের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত
গোদাগাড়ী ইউনিয়নে গ্রাম আদালতের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত
গোদাগাড়ীতে গ্রাম আদালতের ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সিসিবিভিও’র আয়োজনে ১ নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গণশুনানিতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসিদুল গনি। েআরও উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মোঃ নিরাবুল ইসলাম। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোসা: জাকেনা বেগম, মো: আব্দুল মালেক ও প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুর রহমান, হিসাব সহকারী মো: মফরুরুল জান্নাত।
উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানান। অনুষ্ঠানে মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আতিকুর রহমান।
গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়। সিসিবিভিও’র পক্ষে আরো উপস্থিত ছিলেন সমাজ সংগঠক ভবেশ লাকড়া ও ইমরুল সাদাত।