গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:০৩ পিএম আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৫০ এএম ৪৯ বার পঠিত
গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি : আজ বুধবার (১৩ মে) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড জার্মানীর সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে ৩য় ব্যাচে দিনব্যাপী রক্ষাগোলা সদস্যদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৯টি  রক্ষাগোলা সংগঠনের ৩৪ জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আলোচ্য বিষয়, “হাসঁ-মুরগী ও গরু ছাগল পালনে উন্নত বাসস্থান, হাসঁ-মুরগী ও গরু-ছাগলের নিয়মিত টিকাদান, হাসঁ-মুরগী ও গরু-ছাগলের সুষম খাবার।” প্রশিক্ষণটিতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন যুব প্রশিক্ষণ কেন্দ্র, রাজাবাড়ী, রাজশাহীর সিনিয়র প্রশিক্ষক (পশুপালন) মু: আসাদুজ্জামান এবং সার্বিক দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।