রাসিক প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের জিএমের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম ১ বার পঠিত
রাসিক প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের জিএমের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে জনতা ব্যাংকের জিএমের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক রাজশাহী
০৭ জুন ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক  মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার।

রোববার (৭ জুন) নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতে ব্যাংকিং কার্যক্রম, সেবা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী এরিয়া অফিসের ডিজিএম (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, কাদিরগঞ্জ শাখা ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাং, রানীবাজার শাখা ব্যবস্থাপক সমিরন কুমার ঘোষ, মহিলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং রাজশাহী এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তারা।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।