নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:৩৩ পিএম আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:১২ এএম ৬১ বার পঠিত
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬

তথ্যবিবরণী : আজ বুধবার (১৩ মে) নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের উপস্থিতিতে জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল সাংবাদিকদের প্রচার কার্যক্রম বিষয়ে ব্রিফ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, জেলা মৎস্য অফিসার মো. ওমর আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বোরহান উদ্দিনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ। 

ব্রিফকালে জেলা তথ্য অফিসার বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সম্পাদিত প্রচার কার্যক্রমের মধ্যে ১০২১টি উঠান বৈঠক/কমিউনিটি সভা, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন-১১,০৬০টি, ৩২৪৮ইউনিট সড়ক প্রচার/মাইকিং, ২৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০টি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার, ১৪টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা সম্পাদিত হয়েছে এবং স্থানীয়ভাবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোর জেলা তথ্য অফিস কর্তৃক একই সময়ে বাস্তবায়িত প্রচার কার্যক্রমের মধ্যে ১১টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা, ০২টি নারী সমাবেশ, ০১টি কৃষক সমাবেশ, ১টি ফ্যামিলি সমাবেশ, ১৫৪টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শনী, ৮০ ইউনিট সড়ক প্রচার/মাইকিং, ৪৮টি অনলাইন প্রচার, ০৪টি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার, ০১টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা সম্পাদিত হয়েছে।  

এছাড়াও জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা নির্ধারণ, নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬, নারীর জন্য গাড়িসহ বিভিন্ন কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতি ব্রিফ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লিখিত প্রচার কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও যে কার্যক্রমের লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ এ লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।