নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:৩৫ এএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:০০ পিএম ৩০ বার পঠিত
নিয়ামতপুরে  কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
২৩ মে ২০২৬

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ঈদ উল আজহায় যথা নিয়মে পশু  জবাই,  চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ যথা নিয়মে প্রয়োগ বিষয়ক দিনব্যাপী সচেতনতা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কসাই, মৌসুমী চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীগণ অংশ নেন। 

সভায় কোরবানির পশু জবাইয়ে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।