দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পবা উপজেলার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড
পবা উপজেলার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন। শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ হতে চাঁদপুর সদরসহ দেশের ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সাথে সারা দেশের ২০টি এলাকার ১৪ হাজার ৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে (গঋঝ মাধ্যমে) ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়। একই সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৩টি গ্রামের (বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া, দরগাপাড়) ৬৬৯টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করেন।
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বায়া শিশু পরিবার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রমুখসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।