পবায় বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে হাসুয়ার কোপে চাচা নিহত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৯ এএম ২৫ বার পঠিত
পবায় বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে হাসুয়ার কোপে চাচা নিহত

পবায় বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে হাসুয়ার কোপে চাচা নিহত

দৈনিক রাজশাহী
২৭ আগ ২০২৬

সকালে জমিতে ধান ও পাট নিয়ে কাজ করছিলেন বাবা-ছেলে। সামান্য কথা কাটাকাটি থেকে একপর্যায়ে হাতাহাতি, আর সেই ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার আঘাতে প্রাণ গেল এক চাচার।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ঐ এলাকার বাসিন্দা। এ ঘটনায় আবু বকর সিদ্দিকও গুরুতর আহত হন। 

স্থানীয় বাসিন্দারা জানান, জমিতে ধান চাষের জন্য পাট কাটার সময় আলফাজ তার বাবার সামনে বিড়ি ধরায়। এতে বাবা আবু বকর সিদ্দিক ক্ষুব্ধ হয়ে তাকে বকাঝকা করেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। 
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী দাঁদপুর বাগিচাপাড়ার আক্তার ও মেরাজ তাদের কাজ ফেলে বাড়ি চলে যেতে বলেন। কিছুক্ষণ পর আবারও বাবা-ছেলের মারামারি শুরু হলে চাচা ইদ্রিস আলী তাদের থামাতে যান। এসময় আলফাজের হাসুয়ার কোপে তার বাবা আবু বকর সিদ্দিক ও চাচা ইদ্রিস আলী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী আক্তার বলেন, ‘আমি তাদের মারামারি থামিয়ে বাড়ি যেতে বলেছি। কিন্তু তারা আবার মারামারি শুরু করলে ইদ্রিস চাচা থামাতে যান। তখনই হাসুয়ার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘাতক আলফাজ গত ২৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেন। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, ‘হাসুয়ার কোপে ইদ্রিস আলী নিহত এবং আবু বকর সিদ্দিক আহত হয়েছেন। ঘাতককে আইনের আওতায় আনারত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।