রাজশাহী জেলা পরিষদের চেক বিতরণ
রাজশাহী জেলা পরিষদের চেক বিতরণ
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)। অনুষ্ঠানে ২৮ জন উপকারভোগীর মাঝে ২১ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার বড় প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসায় সহায়তার মাধ্যমে জেলা পরিষদ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আলিম ও প্রধান সহকারী এ.এস.এম. আল মতিন। এসময় জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।