রাজশাহী শহরের পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:১১ পিএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৪৫ পিএম ৪৯ বার পঠিত
রাজশাহী শহরের পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহী শহরের পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

দৈনিক রাজশাহী
২৩ মে ২০২৬

রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকার পুকুর থেকে স্থানীয় রওজাতুম সালেহীন হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। মৃত আরাফাত (১৩) চারঘাট উপজেলার বানেশ্বর কারিগরপাড়ার ইমন আলীর ছেলে। নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরাফাত নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহ করে সে পুকুরে গোসলে নেমে ডুবে যেতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশি করে তার লাশ উদ্ধার করেন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।