রাজশাহীতে নওগাঁর সাজাপ্রাপ্ত আসামি সুমন র‌্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:০২ এএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:০০ এএম ৬৮ বার পঠিত
রাজশাহীতে নওগাঁর সাজাপ্রাপ্ত আসামি সুমন র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজশাহীতে নওগাঁর সাজাপ্রাপ্ত আসামি সুমন র‌্যাবের হাতে গ্রেপ্তার

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬

রাজশাহী শহরের রাজপাড়া এলাকা থেকে এক বছরের কারাণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী শহরের রাজপাড়া থানার মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন মোড়ের চা দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে। 

র‌্যাব জানায়, নওগাঁর মান্দা থানার জিআর সাজা নং- ২২৩/১৮ (বোয়ালিয়া), ধারা- ৪১৩ পেনাল কোড ১৮৬০ এর ১ বছরের সশ্রম কারাদন্ড ও টাকা ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত  সাজা ওয়ারেন্টি আসামি মোঃ সুমন (৩১), পিতা- ফরহাদ আলী, সাং- গোসাইপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ 'কে গ্রেফতার করে । 

আসামি কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্য ছদ্মবেশ ধারণ করে রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করছিল মর্মে সত্যতা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, তারা প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ গ্রেপ্তারে জোরালো ভূমিকা পালন করছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, হত্যাকারী, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেপ্তার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।  

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।