সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ: সহকারী হাই-কমিশনার মনোজ কুমার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:২১ পিএম আপডেট : ০৩ জুন ২০২৬, ০৫:০৩ পিএম ২০ বার পঠিত
সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ: সহকারী হাই-কমিশনার মনোজ কুমার

সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ: সহকারী হাই-কমিশনার মনোজ কুমার

দৈনিক রাজশাহী
০৩ জুন ২০২৬

ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্বপূর্ণ এবং দুই দেশের সংস্কৃতির মধ্যে রয়েছে ঐতিহাসিক ও নিবিড় যোগসূত্র। এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মনোজ কুমার ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই দেশের সংস্কৃতির মধ্যে রয়েছে ঐতিহাসিক বন্ধন ও চমৎকার এক যোগসূত্র। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের এই সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।”

বক্তব্যে তিনি যোগব্যায়ামের ইতিহাস, এর দর্শন এবং বর্তমান বিশ্বে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন সফল করতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট (রাজশাহী-৬) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান।

এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।