দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
দৈনিক রাজশাহী
০৭ জুন ২০২৬
দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে আল জাজিরা।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর কিসুফিম এলাকায় হামাসের হামলায় অংশ নেওয়া যোদ্ধাদের মধ্যে ছিলেন।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দক্ষিণ গাজায় চালানো একটি বিমান হামলায় হামাসের নুখবা ইউনিটের সেল কমান্ডার সাকর আবু করিম নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলায় হামাসের আরেক সদস্যও নিহত হয়েছেন, যিনি সংগঠনের যোগাযোগ কার্যক্রমে দায়িত্ব পালন করতেন। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শেয়ার করুন