মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদের প্রশাসক

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম ২১ বার পঠিত
মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদের প্রশাসক

মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদের প্রশাসক

দৈনিক রাজশাহী
৩০ সেপ্টে ২০২৬

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়ামিন ইসলাম সানির পড়াশোনার সুবিধার্থে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ কার্যালয়ে শিক্ষার্থী সানির হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। সানি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।

এ সময় প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, “অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় তাদের এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”ল্যাপটপ পেয়ে শিক্ষার্থী সানি জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।