রাবির সাথে সাউথইস্ট ব্যাংক পিএলসির দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বুধবার রাবি সাথে সাউথইস্ট ব্যাংক পিএলসির একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার উল আলম মাসউদ স্বাক্ষর | ছবি: দৈনিক রাজশাহী
রাবির সাথে সাউথইস্ট ব্যাংক পিএলসির দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
দৈনিক রাজশাহী
১৩ মে ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সাউথইস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আব্দুস সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে প্রতিনিধিদলটি তাদের ক্রেডিট কার্ডে বিশেষ সুবিধা প্রদান সম্পর্কে আলোচনা করেন। এসময় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ক্রেডিট কার্ডে বিশেষ সুবিধা প্রদান সম্পর্কে এক সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এতে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ ও সাউথইস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আব্দুস সবুর খানের স্বাক্ষর করেন।
শেয়ার করুন