সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুরে জড়িতরা রাষ্ট্রের শত্রু : ভূমি মন্ত্রী মিনু

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম ৩১ বার পঠিত
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুরে জড়িতরা রাষ্ট্রের শত্রু : ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুরে জড়িতরা রাষ্ট্রের শত্রু : ভূমি মন্ত্রী মিনু

দৈনিক রাজশাহী
০১ অক্টো ২০২৬

ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে। তারা রাজশাহীবাসীর শত্রু, এই ভাংচুর ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম চলছে। জড়িত সকলকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের  আওতায় আনা হবে। 

বিদেশে চিকিৎসা শেষে ফিরেই বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আনা হবে বলেও জানান তিনি। 

মিজানুর রহমান মিনু বলেন, গত ৫ই আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুম সহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে।

ভূমি মন্ত্রী আরও বলেন, রেল স্টেশনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে।

এই হামলা ও ভাংচুর নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে। 

ভূমি মন্ত্রীর রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদীন শিবলী এ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।