রাজশাহীর উন্নয়নে ৬টি আপ-ডাউন ট্রেনলাইন ও ৪ লেনের সড়ক হবে: মিজানুর রহমান মিনু

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:২২ পিএম আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম ৬ বার পঠিত
রাজশাহীর উন্নয়নে ৬টি আপ-ডাউন ট্রেনলাইন ও ৪ লেনের সড়ক হবে: মিজানুর রহমান মিনু

রাজশাহীর উন্নয়নে ৬টি আপ-ডাউন ট্রেনলাইন ও ৪ লেনের সড়ক হবে: মিজানুর রহমান মিনু

দৈনিক রাজশাহী
১৫ অক্টো ২০২৬


রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংযোগে ছয়টি আপ-ডাউন ট্রেনলাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল পূর্ণাঙ্গ কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

বুধবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী বিভাগের কৃতি সচিবদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী বিভাগের সচিবদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বৃহত্তর রাজশাহীবাসীর জন্যও অত্যন্ত গর্বের বিষয়।

দেশের সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সচিবদের ভূমিকা অপরিসীম। তিনি সচিবদের দেশের কল্যাণে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসাথে বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখার পরামর্শ দেন।

মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের সবস্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা দেশের উন্নয়নযাত্রাকে আরও বেগবান করবে।

ভূমি মন্ত্রী বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চল সব সময়ই মেধা ও মননের উর্বর ভূমি। শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চল দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখে আসছে। পদোন্নতিপ্রাপ্ত সচিবরা নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বার্থ রক্ষা এবং রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমিতির সভাপতি মো. আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ হলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ.কে.এম. বেনজামিন রিয়াজী।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সম্মাননা ও সংবর্ধনা স্মারক দেওয়া হয়। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।