রুয়েটে আউটকাম বেজড এডুকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:২৩ পিএম আপডেট : ১৭ মে ২০২৬, ১০:৫৯ পিএম ৩১ বার পঠিত
রুয়েটে আউটকাম বেজড এডুকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুয়েটে আউটকাম বেজড এডুকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক রাজশাহী
১৭ মে ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষার্থীদের অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করার মানসিকতা তাদের মেধার বিকাশে সহায়ক হবে এবং উদ্ভাবন ও আবিষ্কারের পথে এগিয়ে নেবে। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি আউটকাম বেজড এডুকেশন (ওবিই) শিক্ষার্থীদের সমন্বিতভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অডিটরিয়ামে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক আরও বলেন, বর্তমান বিশ্বে শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে। ওবিই পদ্ধতি শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ এবং অধ্যাপক ড. জি কে এম হাসানুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ইঞ্জি. তাসনুভা হুমায়রা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে সোমবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং মঙ্গলবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওবিই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।